২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

রেজাউল করিম, লোহাগড়া
চট্রগ্রামে উগ্রবাদী সংগঠন ইসকনের সন্ত্রাসী হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নড়াইল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. আব্দুল হকের সভাপত্বিতে বক্তব্য দেন,সাবেক পিপি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার, আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান লিটু, যুগ্ন-সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড. পরিতোষ বাগচী, অ্যাড. মুক্তিযোদ্ধা এসএ মতিন প্রমুখ। বক্তারা অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দ্রুত নিষিদ্ধের আহবান জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়