মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছার দেলুটী ইউনিয়নে সুর্যমুখী চাষের উপর ১৫০ জন কৃষকদের মাঝে প্রশিক্ষণ ও বীজ প্রদান করা হয়েছে। এশিয়ান মেগা ডেল্টা প্রকল্পের আওতায় সমন্বিত ডিবলিং ও ম্যাকানাইজড পদ্ধতির উপর এ প্রশিক্ষণ প্রদান করা হয়। সূর্যমুখী চাষের উপর কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দেলুটী ইউনিয়নের ফুলবাড়ী বাজারে এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ ঢাকা খামারবাড়ি সরেজমিন উইং পরিচালক মোঃ মোজদার হোসেন। কৃষি সম্পরসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদার পরিচালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ধান গবেষণা ও পানি বিজ্ঞানী ড. মনোরঞ্জন মন্ডল, উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন,ড. জয়ন্ত ভট্টাচার্য,এশিয়ান মেগা প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ মোঃ হুমায়ূন কবীর ও পঙ্কজ কান্তি মজুমদার, সাবেক অধ্যক্ষ এ টি আই এস এম ফেরদৌস, এ এইচ এম জাহাঙ্গীর আলম,মোঃ মোসাদেক হোসেন,উদ্ভিদ সংগনিরোধ মোতাহর হোসেন,এডিডি এস এম মিজান মাহমুদ,মনিটরিং ও মূল্যয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।এসময় ১৫০ জন উপকারভোগী কৃষকের মাঝে সূর্যমুখী বীজ বিতরণ করা হয়।

