ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন উই প্রকল্পের উদ্যোগে নারী ও পুরুষের দক্ষতা উন্নয়নের জন্য নারী সুশীল সমাজ এবং স্থানীয় পরিষেবা প্রদানকারীদের মধ্যে সংযোগ স্থাপনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ এর বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাফরুহা আকবার শিল্পীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সমবায় অফিসার সালাউদ্দিন আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, সহকারী বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন আল মামুন, সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন, তথ্যসেবা কর্মকর্তা রেকসোনা সুলতানা, বিআরডিবির ফিল্ড অফিসার জেসমিন সুলতানা, শিপ্রা শাহা, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, উলাশী সৃজনী সংঘের ফিল্ড কো-অডিনেটর নার্গিস আক্তারসহ নারী সামাজিক এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

