৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের ঝিকরগাছার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

ঝিকরগাছা সংবাদদাতা
যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ঝিকরগাছা উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কেেরছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ৫আগস্ট ফ্যাসিবাদ পতন পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের সামষ্টিক আকাক্সক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতির প্রত্যাশা, শিক্ষার পরিবেশ, দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে মূল্যায়ন ও প্রস্তাবনা, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে বৃহস্পতিবার (২৮নভেম্বর) ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজ, ঝিকরগাছা মহিলা কলেজ ও ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন যশোর জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। এসময় তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে বই, ফুল, কলম উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারন সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ্ নেওয়াজ ইমরান, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলব বিপ্লবসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়