৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় বিজিবি অভিযানে মাদকসহ ১১ লাখ টাকার মালামাল উদ্ধার

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকদ্রব্যসহ প্রায় এগার লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে, জেলার পদ্মশাখরা, ভোমরা, কাকডাঙ্গা, তলুইগাছা, কালিয়ানী, মাদরা ও হিজলদি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা থেকে ৫ বোতল কাকডাংগা ৩২ বোতল ও কলারোয়ার সীমান্ত ১৪ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবির একটি টিম । এছাড়া পৃথক অভিযানে পদ্মশাখরার দাসপাড়া থেকে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভোমরার লক্ষীদাড়ী থেকে ৮৭ হাজার টাকা মূল্যের কম্বল ও কাপড়, কলারোয়ার কালিয়ানী থেকে এক লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রী-পিস এবং চান্দুরিয়া থেকে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাংগার ভাদিয়ালী থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কলারোয়া চান্দা এলাকা থেকে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং কলারোয়ার গোপীনাথপুর থেকে ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামালের মূল্য ১০ লাখ ৭১ হাজার টাকার মত। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়