৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধের রিট শুনবেন হাইকোর্ট

প্রতিদিনের ডেস্ক:
বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ চেয়ে দায়ের করা রিট শুনবেন হাইকোর্ট।মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আগামীকাল বুধবার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া মঙ্গলবার আদালতকে বলেছেন,‘‘এটা জরুরি বিষয়। জরুরি শুনানি করা দরকার।’’বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ চেয়ে সোমবার (২ ডিসেম্বর) হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি। রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ১৯ ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ চাওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়