১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

স্বাস্থ্যকর চিকেন মোমো

প্রতিদিনের ডেস্ক:
শিশুর স্কুলের টিফিনে, অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় চিকেন মোমো রাখতে পারেন। চীনা এই খাবার বেশ স্বাস্থ্যকর। অল্প সময়ে তৈরি করা যায়। জেনে নিন উপায়। উপকরণ:
চিকেন কিমা: ১কাপ
ময়দা: ১কাপ
আদা বাটা: সিকি চা চামচ
রসুন বাটা: সিকি চা চামচ
গোল মরিচ গুঁড়া: সিকি চা চামচ
সয়া সস: ১ চা চামচ
পেঁয়াজ বাটা: আধা চা চামচ
পানি: সিকি কাপ
তেল: ১ টেবিল চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি পাত্রে ময়দা তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে ময়ান করে নিন। ময়ান যত ভালো হবে মোমো তত নরম হবে। দ্বিতীয় ধাপ: এ পর্যায়ে প্যানে তেল দিয়ে একটু গরম করে নিন। এতে চিকেন কিমা আর বাকি সব মশলা একে একে দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন। একটি পাত্রে কিমা ঢেলে ঠান্ডা করে নিন। তৃতীয় ধাপ: ময়দা লুচির মতো ছোট ছোট লেচি করে বেলে নিন। এর মধ্যে কিমার পুর দিয়ে পুর দিয়ে মুখ বন্ধ করে দিন। এরপর চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটতে দিন। পানি ফুটে উঠলে তাতে মোমোগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট ভাপে রাখুন। ভাপ হয়ে গেলে মোমোগুলো প্লেটে সাজিয়ে গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়