২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি: ড. মঈন খান

প্রতিদিনের ডেস্ক॥
দেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নির্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ঐক্য করতে গিয়ে নতুন করে বাকশাল করে ফেললে কাজ হবে না। স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি। এসময় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির এ সিনিয়র নেতা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলন ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণসভায় এসব কথা বলেন ড. মঈন খান।
তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারে না সে দেশের রাজনীতিক, নীতির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা। দুইটি রাষ্ট্রের বন্ধুত্ব হবে দু’দেশের মানুষের মধ্যে, কেবলমাত্র দুইটি দেশের সরকারের মধ্যে নয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়