প্রতিদিনের ডেস্ক:
কেবল প্রসাধনী ব্যবহারেই কিন্তু উজ্জ্বল ত্বক মেলে না। স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পাওয়ার জন্য আপনার খাদ্যাভ্যাসেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। ত্বক ভেতর থেকেই আভা ছড়াবে, যদি খাদ্য তালিকায় রাখেন নির্দিষ্ট কিছু খাবার। জেনে নিন সেগুলো কী কী। বিটা- ক্যারোটিন সমৃদ্ধ গাজর খান নিয়মিত। এতে আরও পাওয়া যায় ভিটামিন এ। নিয়মিত গাজর খেলে ব্রণের প্রকোপ ও বলিরেখা কমে। সূর্যের ক্ষতি থেকেও ত্বককে রক্ষা করে গাজর। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বাদাম ও বীজ খান। এতে আরও মেলে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। চিয়া সিড, ফ্ল্যাক্স সিড ও আখরোটের মতো খাবার আপনার ত্বক করবে উজ্জ্বল ও টানটান। পলিফেনল সমৃদ্ধ কাঠবাদাম রাখুন পাতে। এছাড়া উচ্চমাত্রার ভিটামিন ই মেলে এই বাদামে। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বক বাঁচাতে সাহায্য করে আঙুর। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও ফলটির জুড়ি নেই। ভিটামিন ডি সামুদ্রিক মাছ খান। তৈলাক্ত মাছ নিয়মিত খেলে ত্বকের কোষ প্রাণবন্ত থাকে। ব্রকোলি ভেঙে যাওয়া ত্বকের কোষ ঠিক করতে সাহায্য করে। এছাড়া ত্বকের শুষ্কতা প্রতিরোধেও এর রয়েছে ভূমিকা। নিয়মিত ব্রকোলি খেলে তাই ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। সকালে ঘুম থেকে উঠে গ্রিন টি খান। ত্বক উজ্জ্বল থাকবে প্রাকৃতিকভাবেই।

