১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারতকে ২৫৫ রানে গুটিয়েও চাপে ইংল্যান্ড, দরকার আরও ৩৩২

প্রতিদিনের ডেস্ক
বিশাখাপত্তম টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড। এই রানে স্বাগতিকদের অলআউট করলেও ইংল্যান্ডের সামনে দাঁড়ায় পাহাড়সম রানের লক্ষ্য। সফরকারীলা লক্ষ্য পায় ৩৯৯ রানের। যা প্রথম ইনিংসে ২৫৩ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ডের জন্য চাপেরই বটে। ভারতের দেওয়া ৩৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৬৭ রান তুলে দিন তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন আরও ৩৩২ রান। হাতে আছে ৯ উইকেট। ২৯ রানে ওপেনার ক্রাউলি আর রিহান আহমেদ অপরাজিত আছেন ৯ রানে। রোববার দ্বিতীয় ইনিংসে ২৮ রানে পুরো ১০ উইকেট হাতে রেখেই তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এই ম্যাচেও রিহান আহমেদ ও টম হার্টলির ঘূর্ণিতে খেই হারায় ভারতীয় ব্যাটাররা। এই দুই বোলারের তোপে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা গুটিয়ে যায় ২৫৫ রানেই। ফলে প্রথম ইনিংসে ২৫৩ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ড জয়ের জন্য লক্ষ্য পায় ৩৯৯ রানের। তৃতীয় সেশনের মাঝামাঝি সময়ে অলআউট হয়েছিল ভারত। ব্যাট করতে নেমে দিনের বাকি সময়ে ইংলিশরা তুলেছে ১ উইকেট হারিয়ে ৬৭ রান। এর আগে ১৪৩ রানে এগিয়ে থেকে নিজেদের ইনিংস খেলতে নামে ভারত। দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে ২৫৩ রানে গুটিয়ে দেওয়ার পর দিনের বাকি সময়ে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান করে ভারত। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান শুবমান গিল। ১৪৭ বলে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। ১১ বাউন্ডারি আর ২ ছক্কায় ইনিংস সাজার গিল। আর কেউ ফিফটির মাইলফলক স্পর্শ করতে পারেননি। ৮৪ বলে ৪৫ রান করেছিলেন অক্ষর প্যাটেল। ইংল্যান্ডের হয়ে ৩ টি করে উইকেট শিকার করেন রিহান আহমেদ ও টম হার্টলি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়