আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শনি মহারাজ, গ্রহমাতা চন্দ্র ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। স্বপ্নপূরণ হাতের মুঠোয়। প্রাপ্তির খাতা পূর্ণ হয়ে উঠবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
আর্থিক ভিত মজবুত হবে। লাইফস্টাইল বদলাবে। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। গোটা পরিবারে সখ্যের মেলবন্ধন রচিত হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। গৃহবাড়ি যানবাহন ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে। ঘুষ উৎকোচসহ সব ধরনের দুনম্বরী কাজ বর্জন করুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। রাগ জেদ হটকারী সিদ্ধান্ত বর্জন করুন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দিনটি স্মরণীয় ও আনন্দের। বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটবে। নিত্যনতুন স্বপ্ন বাস্তবায়িত হবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। জীবিকার ভিত মজবুত হবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সন্তানদের সফলতা চমকে দেবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। ধর্ম ও পরোপকারের প্রতি মন ঝুঁকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। আয় উপার্জন কমায় সঞ্চয়ে হাত পড়বে। মিথ্যা দুর্নাম বদলাম কলঙ্ক চেপে দেবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা বাড়বে। নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন। মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। প্রশান্তির বারি বর্ষিত হবে। দাম্পত্য কলহ বিবাদ মীমাংসা হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আসতে পারে। প্রতিযোগিতায় জয়ী হবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাজ উদ্ধার করতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়বে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরার সম্ভাবনা। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঠিক হবে না।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। হারানো বুকের ধন বুকে ফিরতে পারে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। জমিজমা সংক্রান্ত ও বিরোধ নিষ্পত্তি হবে। সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবেন। মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে। মাতা ও কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। লৌকিকতা পরিহার করুন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ভাইবোন আত্মীয়-পরিজনের সহযোগিতা পাবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়। ক্যারিয়ার ব্যবসা ও আর্থিক দুশ্চিন্তা কাটবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে।

