২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইসরায়েলি হামলায় আরো অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

প্রতিদিনের ডেস্ক
প্রায় ছয় মাস ধরে চলা ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এরফলে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। ইসরায়েলি বর্বর হামলায় আরো ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৫৫২ জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৫৫২ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো ৯১ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এর ফলে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের মারাত্মক আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩২ হাজার ৫৫২ জনে পৌঁছেছে। একই সময়ে অন্তত ৭৪ হাজার ৯৮০ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় আহত হয়েছেন বলেও মন্ত্রণালয়ের এই বিবৃতিতে বলা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়