এনামুল কবির, মোংলা
অবহেলিত উপকূলীয় এলাকার জলবায়ূ শরণার্থী ও চরাঞ্চলের দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ‘জীবনখেয়া’ নামের একটি ভাসমান হাসপাতাল চালু করেছেন বেসরকারী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। উপকূল ও বিচ্ছিন্ন চরাঞ্চলের ১০হাজার প্রান্তিক রোগী এ হাসপাতাল থেকে আধুনিক চিকিৎসা সেবা পাবেন। মঙ্গলবার (১৬এপ্রিল) সকাল ৮টায় উপকূলীয় মোংলার সন্নিকটে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা যৌনপল্লীতে চিকিৎসা সেবা প্রদাণের মধ্যদিয়ে উদ্বোধন হয় এই হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের। বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কিশোর কুমার দাশের তত্ত্বাবধানে এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।মঙ্গলবার বানীশান্তা যৌনপল্লীসহ বানীশান্তা ইউনিয়নের কয়েকটি গ্রামেও এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত রোগীরা এই ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নেন। বিনামূল্যে তারা (রোগী) পেয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ ১সপ্তাহের ওষুধ ও পুষ্টিকর খাদ্যপণ্য।

