১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সোয়া ৫ কেজি সোনাসহ গ্রেপ্তার চীনের দুই নাগরিক রিমান্ডে

প্রতিদিনের ডেস্ক॥
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে বিশেষ কায়দায় বহন করা সোয়া ৫ কেজি ওজনের ৪৬টি সোনার বারসহ গ্রেপ্তার চীনের দুই নাগরিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন—লিউ ঝনজিলাং ও চেনজেংক।
শুক্রবার (২৪ মে) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর জাকির হোসাইন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মোজাফফর আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকায় আসেন লিউ ঝনজিলাং ও চেনজেংক। ফ্লাইটটি বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজে তল্লাশি চালান গোয়েন্দারা। এ সময় ফ্লাইটের ১৪ এ এবং ১৩ এফ আসনে থাকা যাত্রী লিউ ঝনজিলাং ও চেনজেংকের পরিচয় নিশ্চিত করা হয়। তল্লাশি করে তাদের কাঁধ ব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়। স্ক্যানিং মেশিনে লাইটগুলো পরীক্ষা করলে বিশেষ কায়দায় সোনার বার লুকিয়ে রাখার বিষয়টি ধরা পড়ে। পরে কাস্টমস হলে সব সংস্থার উপস্থিতিতে চার্জার লাইট তিনটি ভেঙে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি সোনার বার জব্দ করা হয়। এসব সোনার বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়