গুঞ্জনের জবাব

প্রতিদিনের ডেস্ক॥
দীর্ঘদিন সম্পর্কে থাকার পর গত ২৩শে জুন প্রেমিক জহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী সিনহা। বিয়ের এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে যেতে দেখা যায় এই জুটিকে। আর সে কারণেই গুঞ্জন উঠে মা হতে চলেছেন সোনাক্ষী। যদিও পরে জানা যায়, তার বাবা শত্রুঘ্ন সিনহা অসুস্থ থাকায় হাসপাতালে যেতে হয় তাকে। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘কাকুদা’র প্রচারে গিয়ে মা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। শুরুতেই দাম্পত্য জীবন নিয়ে সোনাক্ষী বলেন, বিয়ের পরও আমার অনুভূতিটা আগের মতোই আছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনো একইরকম আছে। এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিল না। কাজে ফিরতে পেরেও আমি খুব খুশি। এরপর তিনি অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের জবাব দিয়ে বলেন, আমার একমাত্র পরিবর্তন হলো আমি এখন হাসপাতালে যেতে পারি না, কারণ হাসপাতালের বাইরে পা রাখলেই সবাই মনে করে আমি গর্ভবতী।সালমান খানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ হয় সোনাক্ষীর, একইভাবে সালমানের প্রযোজনায় তৈরি ‘নোটবুক’ সিনেমার মাধ্যমে অভিনয়
ক্যারিয়ার শুরু হয় জহিরেরও। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন সোনাক্ষী-জহির। এরপর ৭ বছর প্রেম এবং অবশেষে বিয়ে। তাদের বিয়েতে হাজির হয়েছিলেন ঘটক সালমান খানও

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়