৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপন

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
প্রকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে তালগাছ রোপনের উব্দোধন করা হয়েছে। দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের ভগবানগর গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় আরো অনেক উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সজল কুমার দাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও কালীচরনপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা । আয়োজকরা জানায়, ভগবানগর গ্রাম থেকে বেলেডাঙ্গা গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার গ্রামীন সড়কের দু’পাশে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুই হাজার তালের গাছ রোপন করা হবে। স্থানীয়দের সহযোগিতায় তালের বীজ সংগ্রহ করা হয়েছে এবং সকলের সহযোগিতায় গাছগুলো পরিচর্যা করা হবে। প্রথমে কালীচরণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ফলজ বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক এস,এম রফিকুল ইসলাম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়