নিজস্ব প্রতিবেদক
যশোর জয়তী সোসাইটি একটি নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালি, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, সিলেট ও লক্ষ্মীপুর জেলার প্রায় ৬৫ লক্ষ মানুষ বন্যার কারনে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতার লক্ষ্যে রবিবার সকালে জয়তী সোসাইটি, যশোর এর পক্ষ থেকে যশোর জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে ত্রাণের অর্থ গ্রহন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আজাহারুল ইসলাম। উল্লেখ্য জয়তী সোসাইটির পক্ষে ত্রাণের অর্থ প্রদান করেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস। এসময় সংস্থার পক্ষে আরো উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজার অর্থ ও প্রশাসন অসীম কুমার বিশ্বাস, সহকারী প্রোগ্রাম ম্যানেজার শহিদুল ইসলাম, সিনিয়র হিসাব রক্ষক ইমদাদ আলী, সহকারী ম্যানেজার (অর্থ ও প্রশাসন) সুকান্ত মোস্তাফী, ব্যবসা কেন্দ্রের ব্যবস্থাপক হাজেরা খাতুন, ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।

