২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মেহেরপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি
পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ লিখন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাথুলী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার লিখন গাংনী উপজেলার কাথুলী গ্রামের আনসার আলীর ছেলে।গাংনী থানার ওসি তদন্ত শেখ মেসবাহ উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কাথুলী বাজারের খেজমতের হোটেলের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় ২ কেজি গাঁজা গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। তার নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়