১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

দুর্বৃত্তের নৃশংসতায় শাহাদত বরণকারী এমএম কলেজের দুই শিক্ষার্থীর স্মরণে দোয়া মাহফিল

খন্দকার রুবাইয়া
সরকারি মাইকেল মধুসূদন কলেজে ২০১৫ সালের ২৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল দুর্বৃত্তের নির্মম নৃশংসতার শাহাদাৎ বরণকারী অর্থনীতি বিভাগের ২ জন মেধাবী শিক্ষার্থী হাবিবুল্লাহ হোসাইন এবং মোঃ কামরুল হাসানের আত্মার মাগফিরাত কামনায় ৮ ডিসেম্বর রবিবার সকালে পুরাতন বিজ্ঞান ভবনের ১০১ নম্বর কক্ষে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ আখতার হোসেন, শহিদ হাবিবুল্লাহ হোসাইনের পিতা মোঃ নিয়ামত আলী, শহিদ মোঃ কামরুল হাসানের পিতা মোঃ মোহাম্মদ আলী, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ মুকুল হায়দার। রোবারের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেঃ ইনাম হোসেন, রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইউনিটের আহ্বায়ক হাসান ইমাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইউনিটের সভাপতি খুবাইর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রাসেল ফারহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হাকিম সহ প্রমুখ। আলোচনা শেষে শহিদদের স্মরণে দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়। উক্ত দোয়া এবং মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজ জামে মসজিদের সম্মানিত খাতীম মওলানা মোঃ আমজাদ হোসাইন। সর্বশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহ আলম।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়