নতুন গানে কনা-মেজবা

প্রতিদিনের ডেস্ক॥
নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও মেজবা শরীফ। কবির বকুলের কথায় ‘নিঃশ্বাসে বিশ্বাসে’ শিরোনামের গানটির সুর করেছেন রোহান রাজ। রানা বর্তমানের রচনা এবং নির্মিত ‘রহস্য ঘেরা প্রিয়তমা’ নামক ওয়েব ফিল্মে গানটি প্রকাশ হয়েছে। সংগীতে ছিলেন হাবিব আসলাম। নায়িকা ছিলেন মৌমিতা মৌ। তার সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেজবা। গানটি চ্যানেল ১১ থেকে প্রকাশ হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়