২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাবর-রিজওয়ানবিহীন পাকিস্তান উড়ে গেল নিউজিল্যান্ডের কাছে

প্রতিদিনের ডেস্ক॥
পাকিস্তানকে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০-তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথমে ব্যার্টি করতে নেমে সালমান আগার দল গুটিয়ে গেছে মাত্র ৯১ রানে। জবাবে ৯ উইকেট আর ৫৯ বল হাতে রেখে লক্ষ্য টপকে যায় কিউইরা।
ক্রাইস্টচার্চে আজ টসে হেরে ব্যাটিং করতে নেমে শূন্য রানে দুই উইকেট হারায় পাকিস্তান। ১ রান তুলতেই যায় ৩ ও ১১ রানে হারায় চতুর্থ উইকেট। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক সালমান আগা ও খুশদিল শাহ মিলে তোলে ৪৬ রান। ওয়ানডে মেজাজে ২০ বলে ১৮ রানের ইনিংস খেলে অধিনায়ক নেওয়ার পর ৩০ বলে ৩২ রান করে আউট হন খুশদিল। দুই জনের আউটের পর জাহানদাদ খানের ১৭ রানের ইনিংসে ভর করে ১৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে ৯১ রান করে পাকিস্তান। জ্যাকব ডাফি উইকেট নিয়েছেন ১৪ রানে ৪টি, কাইল জেমিসন ৮ রানে ৩টি। ২টি ইশ সৌদির। জবাবে ফিন অ্যালেন ও টিম সাইফার্টের ৫.৫ ওভারে ৫৩ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। সাইফার্ট ৪৪ রান করে ফিরলেও অ্যালেন ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। ১৫ বলে ১৮ রান করে অ্যালেনকে সঙ্গ দেন টিম রবিনসন। ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ১৮ মার্চ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়