৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ আইনজীবি সহকারী আটক

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবুল শেখ (৪৫) নামে এক আইনজীবি সহকারীকে আটক করেছে। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয়। বাবুল শেখ উপজেলার আড়পাড়া গ্রামের রিজাউল শেখের ছেলে। পরে সেনাবাহিনী তাকে লোহাগড়া থানায় হন্তান্তর করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর কাছে স্থানীয় গোয়েন্দা তথ্য ছিল যে উপজেলার আড়পাড়া গ্রামের রিজাউল শেখের ছেলে বাবুল শেখ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য সরবরাহ করে। শুক্রবার দিবাগত রাতে সেনাবাহীর সদস্যরা বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ২টি চাইনিজ কুড়াল, ১ বোতল ভদকা, ২টি রাম দা, ৩৫ গ্রাম গাঁজা, অবৈধ ৪টি সিম কার্ড, ২টি হকিস্টিক, ১ টি ধারাল ছুরি, যৌন উত্তেজক ওষুধ ও মেগাফোন জব্দ করে । পরে তাকে লোহাগড়া থানায় হন্তান্তর করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, সেনাবাহিনী বাবুল শেখ নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র ও মাদকসহ থানায় হন্তান্তর করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়