১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ৬৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সোহেল আহমেদ, কালীগঞ্জ
কালীগঞ্জে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনসার আলী (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানার পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় কাশিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৬৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আনসার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে আসছিল। সে এর আগেও একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ (বিপিএম) এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের নির্দেশনায় থানা এলাকায় বিভিন্ন স্থানে পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রানা প্রতাপ ঘোষ থানা পুলিশের একটি টিম নিয়ে পৌর এলাকার কাশিপুর রেলগেটে অভিযান চালিয়ে ৬৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। এবং এসআই রানা প্রতাপ বাদী হয়ে আটককৃতর বিরুদ্ধে কালিীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মামলা নং-১০/৮১, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়