১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রথম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নের আড় মুখ দাখিল মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্রী সাইফুল ইসলামের কন্যা ফাতেমা খাতুন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার সময় আড়মুখ দাখিল মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ইজিবাইকের আঘাতে সে আহত হয়। কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। ফাতেমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়