সোহেল আহমেদ, কালিগঞ্জ
বাংলাদেশ কৃষক সংগঠন কালিগঞ্জ শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার সময় কালিগঞ্জ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মেলন কক্ষে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের আদর্শ চাষীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ড্রাগন চাষী সমিতির সভাপতি টিপু সুলতানের সভাপতি তে সভায় বক্তব্য রাখেন মমরেজ আলী, আলমগীর হোসেন, সাবরুল রহমান, আব্দুল আলিম ও কৃষিতে একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত মর্জিনা বেগম। সভায় সর্বসম্মতিক্রমে আলমগীর হোসেন কে সভাপতি এবং মমরেজ আলী কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠিত হয়।

