৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বুধ, দৈত্যকুলগুরু শুক্রাচার্য ও গ্রহমাতা চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে তুলা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা কঠিন হবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য কলহ-বিবাদ তীব্রতর হবে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। ঘুষ উৎকোচসহ সব ধরনের দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধনের চেষ্টা করবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। আটকে থাকা কাজ সচল হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পাওনা টাকা আদায় হবে। প্রেম রোমান্স বন্ধুত্ব শুভ। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
নিত্যনতুন স্বপ্ন বাস্তবায়িত হবে। দিনটি স্মরণীয় ও আনন্দের। বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটবে। মামলা-মোকদ্দমায় জয়ী হবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
সন্তানদের সফলতা চমকে দেবে। দুর্যোগ কাটতে আরম্ভ করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি মিলবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। লম্বা দূরের সফরে সতর্ক থাকুন। আয়-উপার্জন কমায় সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা বাড়বে। মামলা-মোকদ্দমার রায় বিপক্ষে যাবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আসতে পারে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহ-বিবাদ মীমাংসা হবে। প্রশান্তির বারি বর্ষিত হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাজ উদ্ধার করতে হবে। সিজন্যাল রোগব্যাধির প্রকোপ বাড়বে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরার সম্ভাবনা। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঠিক হবে না।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবেন। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। লৌকিকতা পরিহার করুন। মাতা ও কন্যাসন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। কোথাও কোথাও মালিক ভাড়াটিয়ায় মতানৈক্য সৃষ্টি হতে পারে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
ক্যারিয়ার ব্যবসা ও আর্থিক দুশ্চিন্তা কাটবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাইবোন আত্মীয় পরিজনের সহযোগিতা পাবেন। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
আর্থিক ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
গৃহবাড়ি যানবাহন ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙা হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। স্নেহ-প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়