২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরানের পাশে পাকিস্তান; পরমাণু ইস্যুতে যা বললেন শেহবাজ শরীফ

প্রতিদিনের ডেস্ক:
ইরানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও বাণিজ্য সম্পর্ক জোরদারে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ ছাড়া ইরানের পরমাণু ইস্যুতেও ইসলামাবাদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।সোমবার (২৫ মে) পাক প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামাবাদ ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচির অধিকারকে পূর্ণ সমর্থন করে। ইসলামাবাদ ও তেহরান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে একযোগে কাজ করবে।’পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিপি জানায়, ইরান সফরকালে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।শাহবাজ বলেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সব দিক উঠে এসেছে। উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে এবং পূর্বে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে।বৈঠকে শাহবাজ বলেন, পাকিস্তান ও ইরান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে সম্মত হয়েছে। উভয় দেশই মতৈক্যে পৌঁছেছে যে ভাতৃপ্রতীম প্রতিবেশী দেশ হিসেবে আমাদের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো উচিত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়