২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিন

প্রতিদিনের ডেস্ক:
প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেলেন ফিলিস্তিনের প্রতিনিধিরা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবারের এই ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদরদপ্তরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে দেওয়া হবে কি না সে বিষয়ে প্রতীকী এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়।সেখানে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করলে ৯৫টি দেশ তাতে সমর্থন জানায়।অন্যদিকে, ইসরায়েল, হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং জার্মানি এই প্রস্তাবের বিরোধিতা করেছে। বাকি ২৭টি দেশ ভোটদানে বিরত থেকেছে। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহিত হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়