১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

এক হাজার ফলোয়ার ছাড়া লাইভ করা যাবে না ইনস্টাগ্রামে

প্রতিদিনের ডেস্ক
ইনস্টাগ্রামে লাইভে আসার জন্য ব্যবহারকারীর পাবলিক অ্যাকাউন্টে কমপক্ষে এক হাজার ফলোয়ার থাকতে হবে। আগে ফলোয়ার সংখ্যা বা অ্যাকাউন্ট পাবলিক বা প্রাইভেট যাই হোক না কেন, যে কেউ লাইভ করতে পারতেন।ইনস্টাগ্রামে লাইভে আসার জন্য ব্যবহারকারীর পাবলিক অ্যাকাউন্টে কমপক্ষে এক হাজার ফলোয়ার থাকতে হবে। আগে ফলোয়ার সংখ্যা বা অ্যাকাউন্ট পাবলিক বা প্রাইভেট যাই হোক না কেন, যে কেউ লাইভ করতে পারতেন। কিন্তু সম্প্রতি এ নতুন শর্ত চালু করেছে মেটা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি। খবর টেকক্রাঞ্চ।ইনস্টাগ্রাম জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী যাদের ফলোয়ার এক হাজারের কম কিংবা যাদের অ্যাকাউন্ট ব্যক্তিগত, তারা লাইভে যেতে চাইলে একটি বার্তা দেখতে পাবেন। সেখানে লেখা থাকবে, ‘ফিচারটি ব্যবহারের জন্য আমরা শর্ত পরিবর্তন করেছি। এখন কেবল এক হাজার বা তার বেশি ফলোয়ার রয়েছে এমন ওপেন অ্যাকাউন্টগুলোই লাইভ ভিডিও করতে পারবে।’
অনেকে মনে করছেন, এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ছোট কনটেন্ট নির্মাতাদের ওপর, যাদের অনেকেরই এক হাজার ফলোয়ার নেই। পাশাপাশি যারা শুধু বন্ধুদের সঙ্গে আনন্দ করতেই মাঝে মাঝে লাইভে যেতেন, তারাও এ সুযোগ থেকে বঞ্চিত হবেন।ইনস্টাগ্রামের এ পরিবর্তনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার সিদ্ধান্তটি প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন।প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মের ফলে ইনস্টাগ্রামের লাইভ ফিচার এখন অনেকটাই টিকটকের মতো হয়ে গেছে। কারণ টিকটকেও লাইভ করার জন্য কমপক্ষে এক হাজার ফলোয়ার থাকতে হয়। অন্যদিকে ইউটিউবে লাইভে যেতে ৫০ জন সাবস্ক্রাইবার থাকলেই হয়।ইনস্টাগ্রাম নিয়মটি বদলানোর সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি। তবে প্লাটফর্মটির পক্ষ থেকে বলা হয়েছে, এর লক্ষ্য হলো ব্যবহারকারীদের লাইভ দেখার অভিজ্ঞতা আগের চেয়ে আরো ভালো করা।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, মেটা লাইভস্ট্রিম পরিচালনার খরচ কমানোর পথ খুঁজছে। কারণ লাইভ ভিডিও প্রচার ব্যয়বহুল। তাই মেটা চায় না খুব অল্প দর্শক নিয়ে কেউ লাইভ করুক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়