প্রতিদিনের ডেস্ক
নতুন গেম কনসোল সুইচ২ বাজারে আসার পর বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) নিনতেন্দোর আয় ১৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৮০ কোটি ডলারে (৫৭২ দশমিক ৩ বিলিয়ন ইয়েন)।নতুন গেম কনসোল সুইচ২ বাজারে আসার পর বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) নিনতেন্দোর আয় ১৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৮০ কোটি ডলারে (৫৭২ দশমিক ৩ বিলিয়ন ইয়েন)। সম্প্রতি এক বিবৃতিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। খবর নিক্কেই এশিয়া।প্রতিবেদন অনুযায়ী, এ সময় কোম্পানির নিট মুনাফা ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬০০ কোটি ইয়েনে। তবে পরিচালন মুনাফা তুলনামূলকভাবে কম ছিল, যা ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ কোটি ইয়েন। এর কারণ হিসেবে বলা হয়েছে, সুইচ২ বাজারজাত করার জন্য বিজ্ঞাপন ও গবেষণা ব্যয় বেড়ে গেছে।নিক্কেইর সহযোগী সংস্থা কুইক পরিচালিত এক জরিপে বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন, এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানির আয় হবে ৪৭ হাজার ১১০ কোটি ইয়েন। কিন্তু নিনতেন্দোর আয়সহ পরিচালন মুনাফা ও নিট মুনাফা পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।
জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়াসহ বড় বড় বাজারে সুইচ২ উন্মোচন হয় গত ৫ জুন। প্রথম চারদিনেই বিক্রি হয় ৩৫ লাখের বেশি ইউনিট, যা নিনতেন্দোর ইতিহাসে নতুন হার্ডওয়্যারের সবচেয়ে সফল সূচনা। জুনের শেষে বিক্রি দাঁড়ায় ৫৮ লাখ ২০ হাজার ইউনিট, যার মধ্যে যুক্তরাষ্ট্রে ২০ লাখ ৮০ হাজার, ইউরোপে ১৩ লাখ ৪০ হাজার ও জাপানে ১২ লাখ ৭০ হাজার ইউনিট বিক্রি হয়। জুলাই পর্যন্ত মোট বিক্রির সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে।
এছাড়া মারিও কার্ট ওয়ার্ল্ডসহ বিভিন্ন গেম শিরোনামে সুইচ২-এর সফটওয়্যার বিক্রি হয়েছে ৮৬ লাখ ৭০ হাজার ইউনিট।

