১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শৈলকুপায় জানালার গ্রিল কেটে ব্যাংকে ঢুকে টাকা নিয়ে গেল চোর

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় সোয়া লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় সিসিটিভির হার্ডডিস্কও তারা নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি বুঝতে পারে কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতে কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের পাশের মার্কেটের ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা অবস্থিত। রাতে ভবনের পেছনে মইয়ের সাহায্যে ব্যাংকের জানালার গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করে। তারা ব্যাংকের ভল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ‘‘আমরা একটা চুরির খবর পেয়েছি। ভল্ট থেকে টাকা নিয়ে গেছে। সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়