১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে কুটির শিল্প প্রতিষ্ঠানে আগুন

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় আশিকুর কুটির শিল্প নামের একটি কাঠের ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।গত রাবিবার গভীর রাতে নওয়াপাড়া পীরবাড়ি এলাকার একটি কাঠের দোকানে আগুন লেগে। নওয়াপাড়া দমকল বাহিনী দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এলাকাবাসি ও ফায়ার সার্ভিস সুত্র জানা গেছে, গত রাবিবার রাত আনুমানিক আড়াইটার দিকে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার পাশে আজিজুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান আশিকুর কুটির শিল্পে আগুন লাগে, পরে খবর পেয়ে নওয়াপাড়া দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে দুইঘন্ট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশিকুর কুটির শিল্পের মালিক আজিজুল ইসলাম বলেন, আমি প্রতিষ্ঠানে , বেলুন, পিড়ি,রিহাল তৈরি করি। রাবিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে আসি। আমার প্রতিষ্ঠনের পাশে আমার ছোট ভাই ঘুমিয়ে ছিলো। সে দোকানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় । পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাতে ৪ টার সময় এসে দুইঘন্টা চেষ্ঠা চালিয়ে সোমবার ভোর ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান আগুনে আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ছে। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: শরিফুল ইসলাম বলেন, নওয়াপাড়া পীরবাড়ির পাশে একটি ক্ষুদ্র কুটির শিল্পে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের লোকজন দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে পুড় প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়