আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ কর্মফল দাতা শনি, সর্বগ্রাসী গ্রহ রাহু ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। নিত্য-নতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। বেকারদের মুখে হাসি ফুটবে। পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। যেমন- আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখুন। লাইফস্টাইল বদলে দেবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। রাগ জেদ আবেগ বর্জনীয়। আয় বুঝে ব্যয় করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা জেঁকে বসবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। শত্রু ও বিরোধীপক্ষের বেশির ভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দাম্পত্য ঐক্য বজায় রাখা কঠিন হবে। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। দুর্জনরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাঁধাবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়। সন্তানদের সাফল্য নিশ্চিত করবে। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। ধার-কর্জ-ঋণমুক্ত হবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। প্রেম-বন্ধত্ব-ভ্রমণ শুভ।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ব্যবসায় মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।

