প্রতিদিনের ডেস্ক
১৮ মাস পর বার্সেলোনা আবারও জোয়াও কান্সেলোকে দলে ফেরানোর চুক্তি চূড়ান্ত করেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে ধারে কাতালান ক্লাবটিতে ফিরছেন এই পর্তুগিজ ফুলব্যাক।স্প্যানিশ গণমাধ্যমের খবর, ত্রিপক্ষীয় চুক্তির পর মৌসুমের বাকি সময় স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন এই পর্তুগিজ ডিফেন্ডার।২০২৩-২৪ মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে ধারে বার্সেলোনায় যোগ দেন কান্সেলো। হান্সি ফ্লিকের দলের রক্ষণে শক্তি বাড়াতে ফের আসছেন ৩১ বছর বয়সী ফুল-ব্যাক।কান্সেলোনার বর্তমান ঠিকানা সৌদি প্রো লিগের দল আল হিলালের সঙ্গে এরই মধ্যে মৌখিক সমঝোতা হয়ে গেছে বার্সেলোনার। খেলোয়াড়ের সঙ্গেও কাতালান ক্লাবটির বোঝাপড়া হয়ে গেছে খবর দিয়েছে স্পেনের ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভো। চুক্তি সইয়ের পর দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা।লেফট ব্যাক বা রাইট ব্যাক হিসেবে খেলতে পারেন কান্সেলো। প্রয়োজন হলে তাকে মিডফিল্ডার হিসেবেও খেলাতে পারবেন ফ্লিক।
