আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোলে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ বির্ভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচন উপলক্ষে লিফলেট বিতরন ও নির্বাচনী প্রচারনা মিছিল করেছে। রোববার (২৫ জানুয়ারী) বিকাল ৫ টার সময় বেনাপোল বিএনপির দলীয় কার্যালয় এর সামনে থেকে এ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়কের পাশে দোকানে লিফলেট ও বিতারন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, যুগ্ম আহবায়ক আতাহার হোসেন, পৌর যুবদলের সদস্য সাইফুল ইসলাম আসাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব ওমর ফারুক।

