২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহ-৪ এ বিএনপির প্রার্থী বাদে অন্য কোন প্রার্থীর ভোট করলে ২৮ তারিখে বহিষ্কার

সোহেল আহমেদ, কালিগঞ্জ
বিএনপির প্রার্থী বাদে অন্য দলে বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করলে ২৮ তারিখের পর ঝিনাইদহ -৪ এর সেই সমস্ত নেতা কর্মীদের বহিষ্কার করা হবে বলে হুশিয়ার উচ্চারণ করেছে জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ। মঙ্গলবার বিকাল ৪ টার সময় মোবারকগঞ্জ সুগার মিলের স্কুল মাঠে বিএনপি কর্তৃক আয়োজিত ঝিনাইদহ ৪ আসনের বিএনপির নেতা কর্মীদের নির্বাচনী কর্মী সভায় থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ঝিনেদা ২ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামাল আজাদ পান্নু। প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এমএম মজিদ তার বক্তৃতায় বলেছেন বিএনপি’র বহিষ্কৃত ঝিনাইদহ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর ফিরোজের পক্ষে বিএনপির যে সমস্ত নেতা কর্মী ভোট করছছ তাদেরকে ২৮ তারিখের পর বহিষ্কার করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়