২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার

সোহেল আহমেদ, কালিগঞ্জ
দলীয় প্রার্থীর পক্ষে ভোট না করায় শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জাতীয়তাবাদী ছাত্রদলের কালিগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ শাখার ৮ জন নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। ৫ই ফেব্রুয়ারি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইমুম সাঈদ মাসুমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ শাখার সভাপতি মোঃ হারুন অর রশিদ রাজা, সিনিয়র সহ সভাপতি মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইফতি জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন, প্রচার সম্পাদক নাজমুল হোসেন ও দপ্তর সম্পাদক শিহাব হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়