২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

প্রতিদিনের ডেস্ক:
ফ্রান্সের সঙ্গে প্রায় ৩ দশমিক ২৫ লক্ষ কোটি টাকার সম্ভাব্য চুক্তি করতে যাচ্ছে ভারত। এই চুক্তির আওতায় ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান ভারত। সম্ভাব এই চুক্তি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর হিন্দুস্থান টাইমস বাংলা’র।এ বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চ-স্তরের বৈঠকটি এই সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে বলা হয়।ভারতের বিমান বাহিনীতে ইতিমধ্যেই ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে এবং গত বছর নৌবাহিনী ২৬টির অর্ডার দিয়েছে। চুক্তিটি অনুমোদিত হলে, এটি হবে ভারতের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি এবং ভারতীয় মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা হবে ১৭৬টি।প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ সূত্রগুলো জানিয়েছে, ১১৪টি রাফালের মধ্যে ১৮টি তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) পাবে ভারত। বাকিগুলোও তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে। প্রায় ৩০ শতাংশ দেশীয় উপাদান থাকবে বলে জানা গেছে।এছাড়া জানা গেছে, আগামী সপ্তাহে এ ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় বিষয়ক সংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএকে)। সে বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়