৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় খুমেবিতে প্রথম যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের

নিজস্ব প্রতিবেদক
খুলনা মেডিকেল বিশ^বিদ্যালয়ের অধীন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে বিশ^বিদ্যালয়ের অধীন ৯টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে পাশের হারের দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে যশোর পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। ১৬ ফেব্রুয়ারি বিকেলে বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। মেডিকেল কলেজটি ১২তম ব্যাচের ৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। কৃতকার্য হয়েছেন ৪৪ জন। পাশের হার ৯০ শতাংশ। এর মধ্যে চার জন অনার্স মার্ক পেয়েছেন। এদের মধ্যে দুই জন বিদেশী। এরা হলেন বাংলাদেশী শিক্ষার্থী মোছা: আছিয়া খাতুন ও পুজা মল্লিক কেয়া। ভারতীয় দুইজন হলেন শেখ উজমা সাদিক হোসেন ও পাটেল জয়নব ইউসুফ। চারজনই ফরেনসিক মেডিসিন বিভাগে অনার্স মার্ক পাওয়ার গৌরব অর্জন করেছেন। এই ফলাফলে খুবই উচ্ছসিত শিক্ষার্থীরা। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ অধ্যাপক সঞ্জয় সাহা বলেন, দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ নারী শিক্ষার অগ্রগতিতে কাজ করছে। এজন্য আমাদের শিক্ষকবৃন্দ বেশ আন্তরিক। আমাদের দেশি-বিদেশী ছাত্রীরা নিয়মানুবর্তিতা বজায় রাখে। তারা সকালে ক্লাস বিকালে ওয়ার্ড এবং লাইব্রেরি ওয়ার্ক নিয়মিত করার ফলে এই ফলাফল অর্জনে সম্ভব হয়েছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, এখন বিশ^বিদ্যালয়ের পরীক্ষাগুলোতে পদ্ধতিগত বেশি কিছু পরিবর্তন এসেছে। এক সময় পরীক্ষার খাতা শিক্ষকরা নিজ প্রতিষ্ঠানে দেখতে পারতেন। এখন কোডিং ডিকোডিংয়ের মাধ্যমে দেখা হচ্ছে। এই পরিবর্তনের সাথে আমরা খাপ খাইয়ে নিয়ে মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের প্রেক্ষাপট তথা সারা বিশে^র মধ্যে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়