মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, বাজার মনিটরিং, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।উল্লেখ্য, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

