৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শরণখোলায় জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় প্রদর্শনী

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলায় রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে জলবায়ু সহনশীল কৃষির চর্চাঃ শিখন বিনিময় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে টেকসই সমাধানে পানি ব্যবস্থাপনা, সবজি চাষ, জৈব সার উৎপাদন এবং জীবিকার মান উন্নয়নের নানা উদ্ভাবনী মডেল তুলে ধরা হয়। কেয়ার, ডিএসকে, সিএনআরএস,আইডিই এবং সরকারি বিভাগ সমুহের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগ কৃষকের জন্য নতুন জ্ঞান ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান সবাইকে সাথে নিয়ে স্টল এবং ডেমো পরিদর্শন করে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রধান এবং সন্তুষ্টি প্রকাশ করেন। নবপল্লব প্রকল্পের সিএমএফ ফজলুল হকের উপস্থাপনায় প্যানেল চেয়ারম্যান কাওসার আকনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নুসরাত জাহান। অনুষ্ঠানের প্রধান অতিথি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়