২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাংলাদেশকে ইঙ্গিত করে যা বললেন জয় শাহ

প্রতিদিনের ডেস্ক:
নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। টাইগাররা চেয়েছিল পাকিস্তানের মতো শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে। কিন্তু সেই দাবি মেনে না নিয়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।সেই প্রসঙ্গে নিয়ে অবশেষে মুখ খুলেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তিনি বলেছেন, ‘কোনো নির্দিষ্ট দল নয়, আইসিসিই সবার ওপরে।’গত শনিবার (১৪ মার্চ) মুম্বাইয়ে আয়োজিত ‘ইন্ডিয়া বিজনেস লিডার অ্যাওয়ার্ডস ২০২৬’-এ জয় শাহকে ক্রিকেটে বিশেষ অবদানের জন্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু স্পোর্টস পুরস্কারে ভূষিত করা হয়। সেই অনুষ্ঠানেই তিনি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ ও সাফল্যের কথা তুলে ধরেন।
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল। ভারতে নিরাপত্তা শঙ্কায় দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
এরপর ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে’ দাবি করে পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারতের সঙ্গে নির্ধারিত ম্যাচ না খেলার ঘোষণা দেয়। তবে লাহোরে পিসিবি ও বিসিবির সঙ্গে আইসিসির বৈঠকের পর পাকিস্তান সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে। বিশ্বকাপে সৃষ্ট অচলাবস্থা নিয়ে জয় শাহ বলেছেন, ‘আইসিসির জন্য এবারের বিশ্বকাপটি গুরুত্বপূর্ণ ছিল। কারণ টুর্নামেন্ট শুরুর আগে অনেক মানুষ আলোচনা করছিলেন এই এই দল খেলবে কি না, টুর্নামেন্টটি কীভাবে আয়োজিত হবে।’
তিনি আরও বলেন, ‘আইসিসি চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনো দেশই সংস্থার চেয়ে বড় নয়, কোনো একটি একক দল সংস্থা তৈরি করে না। সংস্থা হলো সব দলের একটি সমন্বয়।’
জয় শাহ বলেন, ‘সংগঠক হিসেবে আমার ১৭ বছরের অভিজ্ঞতায় এটা শিখেছি যে, নিচ থেকে শিখরে পৌঁছাতে বছরের পর বছর সময় লাগে। কিন্তু শিখর থেকে নিচে নামতে লাগে মাত্র কয়েক মাস। তাই কঠোর পরিশ্রম অব্যাহত রাখুন এবং নিজেদের পারফরম্যান্স ধরে রাখুন।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়