উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ (সোমবার) বিকাল পাঁচটায় শ্যামনগরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ শামসুজ্জাহান কণক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালেক।

