১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ ভূমিপুত্র মঙ্গল, সর্বগ্রাসী গ্রহ রাহু ও কর্মফলদাতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার প্রাপ্ত হবেন। প্রেম, রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠার পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ধারকর্জ ঋণের জালে আটকাতে পারেন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখুন।
মিথুন [২১ মে-২০ জুন]
গৃহবাড়ি ভূ-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
জমিজমাসংক্রান্ত ঝামেলা মিটবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব রাখতে হবে। সুখশান্তি সমৃদ্ধির জোয়ার বইবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
হারানো বুকের ধন বুকে ফিরবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যের মেলবন্ধন রচিত হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্কলোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। কামনা বাসনা পূর্ণ হবে। ব্যাংক ব্যালান্স বাড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
সফলতার সূর্য ফোকাস মারবে। দুর্ভাগ্য দূর হবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। যানবাহন বদলের স্বপ্ন পূরণের সম্ভাবনা।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
আগুন বিদ্যুৎ থেকে সাবধান। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। ধারকর্জ ঋণের জালে আটকাতে পারেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়