২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ  । ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, কর্মফল দাতা শনি ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মকর রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম ও ব্যবসায় তরতাজা উন্নতি করে চলবেন। সঞ্চয়ী, মিতব্যয়ী ও কৌশলী হতে হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। বিচ্ছেদ দাম্পত্য জীবন জোড়া লাগবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিন।
মিথুন [২১ মে-২০ জুন]
দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসতে পারে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। আর্থিক ভিত মজবুত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। লৌকিকতা পরিহার করুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালংকার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হয়ে পড়বে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর দিন। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। ব্যবসায় মজুত মালের দাম বাড়বে। ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
বাড়ি গাড়ি ভূ-সম্পত্তি ক্রয়ের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধী পক্ষের সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়