১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে ইরান

প্রতিদিনের ডেস্ক:
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে, সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে তেহরান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে মঙ্গলবার ওই চিঠি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।
সেখানে ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ অভিহিত করে সেটির বিরুদ্ধের ‘কঠোর নিন্দা’ জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।চিঠিতে তেহরান বলেছে, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই নির্লজ্জ কর্মকাণ্ড মোকাবিলা করার পূর্ণ অধিকার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রয়েছে।’
এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে তিনি এমন দাবি করেন। যদিও কথা বলার সময় সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি ট্রাম্প, বরং ‘প্রতিপক্ষ’ বলে সম্বোধন করেছেন।ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি।’ ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না বলেও জানান তিনি। ট্রাম্প আরো বরেন, ‘আমরা ওই প্রতিপক্ষকে, চার্লস আমার সঙ্গে একমত, পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’ ‘কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচার’ শক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র একজোট হয়ে লড়বে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়