১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রতিপক্ষকে ঘুষি, ১৩ ম্যাচ নিষিদ্ধ জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিদিনের ডেস্ক:
স্প্যানিশ ফুটবলে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বড় শাস্তি পেয়েছেন রিয়াল জারাগোজার আর্জেন্টাই গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। তাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। গত রোববার দ্বিতীয় স্তরের লিগের ডার্বি ম্যাচে হুয়েস্কার খেলোয়াড় জর্জ পুলিদোর মুখে ঘুষি মারার ঘটনায় এই শাস্তি দেওয়া হয়। ম্যাচ চলাকালে প্রথমে ফাউলের জন্য লাল কার্ড দেখেন আন্দ্রাদা, এরপর ক্ষোভে পুলিদাকে সজোরে ঘুষি মারেন আন্দ্রদা।শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি আক্রমণের জন্য তাকে ১২ ম্যাচ এবং লাল কার্ডের কারণে আরো ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ফলে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি।
এই শাস্তি রিয়াল জারাগোজার জন্য বড় ধাক্কা, কারণ দলটি অবনমন এড়ানোর লড়াইয়ে রয়েছে। পাশাপাশি ক্লাব ও খেলোয়াড়, উভয়কেই জরিমানা করা হয়েছে।ঘটনার পর আন্দ্রাদা বলেন, ‘আমি যা করেছি তা ভুল হয়েছে। ক্লাব, সমর্থক এবং একজন পেশাদার হিসেবে এটি মোটেও ভালো বার্তা নয়। আমি আন্তরিকভাবে দুঃখিত।’এই ঘটনার জেরে আরো দুজন খেলোয়াড় লাল কার্ড দেখেন। তারা হলেন হুয়েস্কার গোলরক্ষক দানি হিমিনেজ (৪ ম্যাচ নিষেধাজ্ঞা) এবং জারাগোজার দানি তাসেনদে (২ ম্যাচ নিষেধাজ্ঞা)। ম্যাচে ১-০ গোলে জয় পায় হুয়েস্কা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়