১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অবশেষে কারামুক্ত ইমি

প্রতিদিনের ডেস্ক:
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌনে ৩টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।এর আগে গত ৩০ এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার সাংবাদিকদের জানান, আদালত থেকে শেখ তাসনিম আফরোজ ইমির জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানো হয়।পরে তা যাচাই-বাছাই করে কারা কর্তৃপক্ষ। এক পর্যায়ে তার জামিনের কাগজপত্র সঠিক থাকায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
জানা গেছে, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়