৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঈদে সস্তায় আইফোনের মতো দেখতে এই ফোন কিনতে পারেন

প্রতিদিনের ডেস্ক:
ঈদের সময় নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন অনেকেই। বিশেষ করে যারা কম বাজেটের মধ্যে প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স আর আইফোনের মতো লুক চান, তাদের জন্য সেরা হতে পারে ইনফিনিক্স নোট ৬০ প্রো ফোনটি। আধুনিক ডিজাইন, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং ৫জি কানেক্টিভিটির কারণে ফোনটি এরই মধ্যে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ফোনটির প্রিমিয়াম ডিজাইন ও বড় ডিসপ্লে
বর্তমানে অনেকেই এমন স্মার্টফোন খোঁজেন, যেটি দেখতে প্রিমিয়াম হবে এবং হাতে নিলেই আলাদা অনুভূতি দেবে। সেই দিক থেকে ইনফিনিক্স নোট ৬০ প্রো ফোন বেশ আকর্ষণীয়। এর ডিজাইনে রয়েছে আইফোন-স্টাইল ক্যামেরা মডিউল ও প্রিমিয়াম ফিনিশ, যা সহজেই নজর কাড়ে।ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। সঙ্গে আছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও এইচডিআর সাপোর্ট। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া ব্রাউজ সব ক্ষেত্রেই মিলবে স্মুথ অভিজ্ঞতা। এছাড়া গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন থাকায় ডিসপ্লে আরও সুরক্ষিত থাকবে।
শক্তিশালী প্রসেসর ও স্মুথ পারফরম্যান্স
পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর এবং অ্যাড্রেনো জিপিইউ। দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং কিংবা গেমিং-সব ক্ষেত্রেই ফোনটি দ্রুত পারফরম্যান্স দিতে সক্ষম। যারা দীর্ঘসময় ফোন ব্যবহার করেন কিংবা গেম খেলতে ভালোবাসেন, তাদের জন্য এটি হতে পারে ভালো একটি অপশন।
ক্যামেরায় মিলবে দুর্দান্ত ছবি
বর্তমান সময়ে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্যামেরা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।ইনফিনিক্স নোট ৬০ প্রো-তে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এছাড়া এতে এআই ক্যামেরা ফিচার ও ৪কে ভিডিও রেকর্ডিং সুবিধাও রয়েছে। ফলে কম আলোতেও তুলনামূলক ভালো ছবি পাওয়া যায়। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং
অনেকেই এমন স্মার্টফোন চান, যা একবার চার্জ দিলে দীর্ঘসময় ব্যবহার করা যাবে। এই ফোনে রয়েছে ৬৫০০এমএএইচ বড় ব্যাটারি। সঙ্গে রয়েছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে খুব কম সময়েই ফোন চার্জ হয়ে যায় এবং দীর্ঘসময় ব্যাকআপ দেয়।
কানেক্টিভিটি ও অন্যান্য ফিচার
ফোনটিতে রয়েছে ৫জি সাপোর্ট, ব্লুটুথ ৫.৪, ওয়াই-ফাই ৬, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এআই-ভিত্তিক স্মার্ট ফিচার। সব মিলিয়ে আধুনিক ব্যবহারকারীদের প্রয়োজনীয় প্রায় সব ফিচারই থাকছে এই স্মার্টফোনে।
দাম কত?
ভারতীয় বাজারে ইনফিনিক্স নোট ৬০ প্রো-এর দাম প্রায় ৩১ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশে আরও কিছুটা বাড়তে পারে। যাদের বাজেট ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে এবং প্রিমিয়াম ডিজাইনসহ ভালো পারফরম্যান্সের ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে ঈদের সেরা স্মার্টফোনগুলোর একটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়