৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পুত্রবধূকে ধর্ষণ: পুলিশ-র‌্যাবের যৌথ অভিযানে ধর্ষক শ্বশুর গ্রেফতার

আনিছুর রহমান, বেনাপোল
যশোরের শার্শা থানা এলাকায় এক গৃহবধূকে (৩৩) ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোঃ মিজানুর রহমান গহরকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। গোপন তথ্য এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় র‌্যাব ও পুলিশের এক যৌথ অভিযানে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পলানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:০০ টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে তাঁর শ্বশুর, শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে মিজানুর রহমান গহর, ভুক্তভোগীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়ির পেছনে থাকা কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে শার্শা থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করলে গত ৯ মে ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় একটি মামলা রুজু করে যার মামলা নং -২৪ ।মামলা রুজু হওয়ার পর যশোরের পুলিশ সুপার ঘটনার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারে শার্শা থানা পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায়, শার্শা থানার এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান তথ্যপ্রযুক্তির ব্যবহার ও বিশ্বস্ত সোর্সের গোপন খবরের ভিত্তিতে র‌্যাব এর সক্রিয় সহযোগিতায় এক যৌথ অভিযান পরিচালনা করেন। গত ২১ মে ২০২৬ তারিখ দুপুর ০৩:৩০ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে আসামি মিজানুর রহমান গহরকে গ্রেফতার করতে সম হয় যৌথ বাহিনী। শার্শা থানা ওসি মারুফ হোসেন বলেন, আসামিকে যশোর আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়